Web Analytics

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে রোববার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের চেষ্টা চালায়। মেইন পিলার ৮৫৪/১০-এস এলাকায় পাঁচজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় বলে জানা যায়। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ সদস্যরা সীমান্তে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সহকারী অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বারবার লোক জড়ো করে রাতের আঁধারে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। এর বিপরীতে বিজিবি ও সীমান্তবাসীরা যৌথভাবে ১৪৮ কিলোমিটার সীমান্তজুড়ে টহল ও নজরদারি জোরদার করেছেন। গ্রামবাসীরা টর্চলাইট ও বাঁশি নিয়ে রাতভর টহল দিচ্ছেন। কৃষকরা অভিযোগ করেছেন, বিএসএফের ধারাবাহিক তৎপরতার কারণে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তারা দৃঢ় অবস্থানে রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।