Web Analytics

মঙ্গলবার সকাল ১১টা ৪১ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬ এবং গভীরতা ১০ কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্যানুসারে, এর মাত্রা ছিল ৩ দশমিক ৪ এবং এটি স্বল্পমাত্রার ভূমিকম্প, যা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলাদেশ তিনটি ভূমিকম্পপ্রবণ টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় মাঝেমধ্যে ভূমিকম্প হওয়া স্বাভাবিক। তবে সাম্প্রতিক সময়ে দেশে ভূমিকম্পের প্রবণতা বেড়েছে, বিশেষ করে দক্ষিণ–পশ্চিমাঞ্চলে, যা আগে তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত ছিল।

কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এবং কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পে উদ্বেগের কোনো কারণ নেই।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।