Web Analytics

ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেলের নমুনা বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগে দেশের ২০ হাজার বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাইকেল দেওয়া হবে।

মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। সরকারের উপহার হিসেবে নির্ধারিত সাইকেলগুলোর মান ও ব্যবহারিক দিক নিজে যাচাই করাই সেগুলো চালিয়ে দেখার উদ্দেশ্য ছিল।

প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে সাইকেল পাবে। মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।