Web Analytics

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন। নতুন সরকার ক্ষমতায় আসার পর এটি হবে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সফরের শেষ দিন ৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী এবং হাকান ফিদানের এই সফরে প্রতিরক্ষা ইস্যুটি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফরকালে হাকান ফিদানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যার ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।