Web Analytics

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী মঙ্গলবার শুরু হয়ে চলবে ২০ মে পর্যন্ত। শিক্ষা বোর্ড ও পরীক্ষা কেন্দ্রগুলো সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এ বছর মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী রয়েছে।

গত বছরের তুলনায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭০ হাজার ৮৩৭ জন কমেছে। তবে মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে, যা গত বছর ছিল ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন এবং এবার দাঁড়িয়েছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জনে। মাদরাসা বোর্ডে ৯ হাজার ১২৫টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এবং কেন্দ্রের সংখ্যা ৭৪২টি। সাধারণ বোর্ডগুলোর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন এবং বরিশালে সবচেয়ে কম ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী রয়েছে।

এ বছর সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবে ৩০ হাজার ৬৬৬টি প্রতিষ্ঠান। পরীক্ষার সুষ্ঠু আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।