Web Analytics

নেত্রকোনার মোহনগঞ্জে এক তরুণীর ছবি ও ভিডিও বিকৃত করে ফেসবুকে অশ্লীলভাবে প্রচার এবং অনলাইনে হয়রানির অভিযোগে সাবেক সেনাসদস্য মো. সারোয়ার হোসেন খান (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে সিআইডির একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এবং শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে এবং গাজীপুরের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন।

পুলিশ জানায়, গত বছরের ১৪ এপ্রিল ভুক্তভোগী তরুণী পর্নোগ্রাফি আইনে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন এবং নারীদের জন্য সাইবার সুরক্ষা সেলেও অভিযোগ করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ তদন্ত শেষে অভিযুক্তকে শনাক্ত করে সিআইডি। ভুক্তভোগী জানান, তার ছবি ও ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়, যা তাকে ও তার পরিবারকে সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে এবং তিনি এলাকা ছেড়ে যেতে বাধ্য হন।

তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, যাতে ভবিষ্যতে কোনো নারী এ ধরনের সাইবার হয়রানির শিকার না হন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।