Web Analytics

পাবনার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় পদ্মা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধকে কেন্দ্র করে জামায়াতের চার নেতাকর্মীর বাড়ি ও অন্তত আটটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ, হামলা ও অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটে। বিএনপির একটি পক্ষের মিছিলের প্রস্তুতির সময় সংঘর্ষ ও গুলিবর্ষণে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গুলিবর্ষণের পর একদল ব্যক্তি সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক এবং কর্মী ছমির উদ্দিন, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ভাঙচুর ও লুটপাটের পর মোটরসাইকেলগুলোতে আগুন দেয় বলে অভিযোগ রয়েছে। এ সময় কয়েকটি পবিত্র কোরআনও পুড়ে যায়। আব্দুর রাজ্জাক বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর সমর্থকেরা অভিযোগ অস্বীকার করে বলেছে, বালু ব্যবসার বিরোধে আওয়ামী লীগ-সমর্থিত একটি পক্ষ হামলা ও গুলি চালিয়েছে। একই রাতে সাবেক যুবলীগ নেতা মিলন চৌধুরীর বাড়িতেও হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ হয়। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের দুটি ঘটনা আলাদাভাবে তদন্ত করা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।