Web Analytics

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই জাগরণ পদযাত্রায় যেতে থাকা কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট মহানগর এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তি। মঙ্গলবার রাতে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মশাল মিছিল বের করা হয়।

মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা হামলার প্রতিবাদে স্লোগান দেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। সমাবেশে মহানগর এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল হামলাকে গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক সহনশীলতার ওপর আঘাত বলে উল্লেখ করেন।

তিনি বলেন, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পৃথক যৌথ বিবৃতিতে সিলেট জেলা এনসিপির আহ্বায়ক জুনেদ আহমেদ ও সদস্যসচিব কামরুল আরিফ ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী, পরিকল্পনাকারী ও মদদদাতাদের গ্রেপ্তারের দাবি জানান। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা খতিয়ে দেখারও আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।