আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এপ্রিল ২০২৬-এর বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে জানিয়েছে, ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় শীর্ষ পাঁচ থেকে নেমে ষষ্ঠ স্থানে গেছে। যুক্তরাষ্ট্র ৩২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার জিডিপি নিয়ে শীর্ষে রয়েছে, এরপর চীন ২০ দশমিক ৮ ট্রিলিয়ন, জার্মানি ৫ দশমিক ৪ ট্রিলিয়ন, জাপান ৪ দশমিক ৪ ট্রিলিয়ন এবং যুক্তরাজ্য ৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার নিয়ে পরবর্তী অবস্থানে আছে। ভারতের নামমাত্র জিডিপি ৪ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলার, যা যুক্তরাজ্য ও জাপানের চেয়ে সামান্য কম।
আইএমএফ জানায়, ভারতের অবস্থান পরিবর্তনের মূল কারণ হলো মুদ্রার বিনিময় হার এবং জিডিপি গণনার নতুন ভিত্তি বছর নির্ধারণ। দেশটি ২০২২–২৩ সালকে নতুন ভিত্তি বছর ধরে পরিসংখ্যান হালনাগাদ করেছে, ফলে আগের হিসাবের তুলনায় জিডিপি ৩–৪ শতাংশ কম দেখানো হয়েছে। গত এক বছরে মার্কিন ডলারের বিপরীতে রুপির মান প্রায় ১০ শতাংশ কমে যাওয়াও প্রভাব ফেলেছে।
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ভারত ২০২৭ সালের মধ্যে যুক্তরাজ্য ও জাপানকে ছাড়িয়ে আবার শীর্ষ পাঁচে ফিরবে এবং ২০৩১ সালের মধ্যে জার্মানিকে অতিক্রম করে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।