Web Analytics

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ক্যামাক স্ট্রিটে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে হামলায় বিজেপির সম্পৃক্ততার অভিযোগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, বিজেপির পাঠানো লোকজন কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। অত্যাচার বন্ধ না হলে দিল্লিতে গিয়ে বিজেপি নেতাদের বাড়ির সামনে ধর্নায় বসার কথাও জানান তিনি।

এর আগে বুধবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, ভোর সাড়ে ৪টার দিকে কয়েকজন দুষ্কৃতকারী কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে এবং কর্মীদের মারধর করে; থানায় ফোন করেও সহায়তা পাওয়া যায়নি। তৃণমূলের দাবি, কাগজপত্র ও গুরুত্বপূর্ণ নথি তছনছ করা হয়েছে এবং এয়ার পিউরিফায়ার, প্রিন্টার ও টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

বিজেপি বিধায়ক সজল ঘোষ বিজেপির সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে সাজানো বলে দাবি করেছেন। তিনি গভীর রাতে তৃণমূল কর্মীরা কেন কার্যালয়ে ছিলেন, সে প্রশ্ন তোলেন। মমতা আশপাশের থানাগুলোর ভূমিকা নিয়ে সমালোচনা করেন এবং তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন। তাঁর দাবি, চার হাজারের বেশি দলীয় কার্যালয় দখল করা হয়েছে এবং নেতাকর্মীদের বিরুদ্ধে নিয়মিত এফআইআর করা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।