Web Analytics

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজ ব্যবস্থাপনার সঙ্গে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত এবং কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে হজের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, এ বছরের হজ বর্তমান সরকারের প্রথম হজ এবং অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের ব্যবস্থাপনাকে আরও সুষ্ঠু ও সুন্দর করতে হবে।

মন্ত্রী বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান, তাই তাদেরকে পরিবারের সদস্যের মতো সেবা দিতে হবে। তিনি আরও জানান, যেসব দপ্তর ও সংস্থা ভালো সেবা দেবে তাদের পুরস্কৃত করা হবে। সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলো তাদের প্রস্তুতি তুলে ধরে সুষ্ঠু ও সাবলীল হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি দেয়।

সভায় ধর্মসচিব, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, হাবের সভাপতি ও মহাসচিবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।