Web Analytics

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার পাইপলাইন ও আশপাশের জ্বালানি অবকাঠামোতে হামলার পর দেশটি তাদের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের পূর্ণ কার্যক্রম পুনরায় চালু করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই হামলার ফলে প্রতিদিন প্রায় সাত লাখ ব্যারেল তেল পরিবহন বন্ধ হয়ে গিয়েছিল।

মন্ত্রণালয় আরও জানায়, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা শুরু হওয়ার পর সৌদি আরব হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে বাধ্য হয়েছিল, যেখানে তেল পরিবহন প্রায় স্থবির হয়ে পড়েছিল। বিকল্প হিসেবে পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল লোহিত সাগরের একটি টার্মিনালে পাঠানো শুরু হয়।

গত সপ্তাহের হামলার পর উপকূলীয় মানিফা উৎপাদন কেন্দ্র পুনরায় সচল করা হয়েছে, তবে দেশের ভেতরের খুরাইস তেলক্ষেত্রে এখনো মেরামতের কাজ চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।