Web Analytics

যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে তিন যুবককে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পেরুলী-ধুলগ্রাম সড়কে এ ঘটনা ঘটে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান জানান, আটক তিনজন হলেন রিয়াজ সরদার ওরফে সূর্য সরদার (২৮), শাকিল সরদার (২৫) ও রবিউল মোল্লা (২৩)। স্থানীয়রা জানান, রাতে গ্রাম পাহারার সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে তল্লাশি করতে গেলে একজন পিস্তল দেখিয়ে পালানোর চেষ্টা করে। পরে তিনজনকেই ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, আগুনে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।