Web Analytics

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে। বুধবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে তিনি এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, এবার সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে এবং ডাক ভোটও গণনায় যুক্ত থাকবে, ফলে ভোট গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে।

তিনি জানান, এ বছর ভোট গণনায় নির্ভুলতা নিশ্চিত করতে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যা প্রক্রিয়াকে কিছুটা দীর্ঘ করতে পারে। আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২১ জানুয়ারি মধ্যরাত থেকে ব্যালট পেপার ছাপা শুরু হবে। নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে তিনি জানান, পাবনা-১ ও পাবনা-২ আসনের জটিলতা দূর হয়েছে, ফলে সব আসনেই ভোট হবে।

প্রেস সচিব বলেন, ভোট গণনায় বিলম্ব হলে যাতে গুজব না ছড়ায়, সে বিষয়ে আগেই জনগণকে অবহিত করা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।