Web Analytics

অধিকৃত পশ্চিম তীরে রোববার ভোরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা তিনটি ফিলিস্তিনি গ্রামে হামলা চালিয়ে অন্তত ১২টি গাড়িতে আগুন দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, কাফর মালিক, দেইর আবু মাশআল ও দেইর আল-সুদান গ্রামে একযোগে চালানো হামলায় বিভিন্ন স্থাপনায় ফিলিস্তিনবিরোধী বর্ণবাদী স্লোগানও লেখা হয়।

দক্ষিণ পশ্চিম তীরে হেবরনের কাছে মাসাফের ইয়াত্তার আল-তুওয়ানি গ্রামেও পৃথক হামলার খবর পাওয়া গেছে। সেখানে একটি ফিলিস্তিনি বাড়িতে হামলা করা হয় এবং একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরের সালফিত শহরের পশ্চিমাঞ্চলে একটি কৃষি স্থাপনাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরজুড়ে বসতি স্থাপনকারীদের সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব ঘটনায় ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগ, বেসামরিক নাগরিকদের মারধর, ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। সূত্রের ভাষ্য অনুযায়ী, ফিলিস্তিনিদের নিজেদের জমি থেকে উচ্ছেদ করতেই এসব হামলা ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।