Web Analytics

যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক স্থগিতের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরসিজি) এক বিবৃতিতে জানায়, ইসলামাবাদ সমঝোতার পঞ্চম দফা অনুযায়ী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব ইরানের হাতে রয়েছে। আইআরজিসি জানায়, এখন থেকে লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র আগ্রাসন চালিয়ে গেলে ইরান আরও কঠোরভাবে জবাব দেবে।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করা সমঝোতা স্মারকের পরিপন্থি এবং এর ফলে পুরো প্রক্রিয়া স্থগিত হয়ে যেতে পারে। ইরানের এই অনমনীয় অবস্থান দুই দেশের কূটনৈতিক প্রচেষ্টাকে গভীর সংকটে ফেলেছে। গত ১৭ জুন স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক চলমান সংঘাতের কারণে এখন ভেস্তে যাওয়ার মুখে।

সূত্র অনুযায়ী, পরিস্থিতি দুই দেশের সম্পর্ককে নতুন করে উত্তেজনার মুখে ঠেলে দিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।