Web Analytics

ইরান যুদ্ধের বিষয়ে মার্কিন প্রশাসনের কাছে জবাবদিহি চাইতে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা এবার সক্রিয় হতে পারেন বলে মনে করছেন রিপাবলিকান রাজনৈতিক কৌশলবিদ অ্যামি ফ্রেডেরিকসেন। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস থেকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের সমাপ্তি ও ইরান থেকে সম্ভাব্য প্রস্থান কৌশল নির্ধারণ ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

ফ্রেডেরিকসেন বলেন, এখন পর্যন্ত ইরানে পরিচালিত সামরিক অভিযান নিয়ে কংগ্রেসে তেমন প্রশ্ন ওঠেনি। তাঁর মতে, মার্কিন জনগণের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসেবে যুদ্ধের তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা কংগ্রেসের দায়িত্ব। এ বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে কংগ্রেসের সমন্বয়ের সম্ভাবনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তাঁর ভাষ্য অনুযায়ী, অধিকাংশ আমেরিকান ইরানকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে দেখতে চান না এবং পারমাণবিক হুমকি যুদ্ধ শুরুর অন্যতম যুক্তি ছিল। তবে প্রশাসন বারবার যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কথা বললেও সংঘাত দীর্ঘায়িত হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ফ্রেডেরিকসেন মনে করেন, প্রশাসনের কর্মকাণ্ড তদারকি ও প্রয়োজনীয় প্রশ্ন তোলার দায়িত্ব পালনে এবার ডেমোক্র্যাটরা উদ্যোগী হবেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।