Web Analytics

সংযুক্ত আরব আমিরাত ব্রাজিলের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এমব্রায়ারের কাছ থেকে ২০টি সি-৩৯০ সামরিক কার্গো বিমান কেনার ঘোষণা দিয়েছে। সোমবার আবুধাবিতে অনুষ্ঠিত ‘মেক ইট ইন দ্য এমিরেটস ২০২৬’ প্ল্যাটফর্মে এই চুক্তি স্বাক্ষরিত হয়। রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে আমিরাত প্রথম দেশ হিসেবে এই বহুমুখী সামরিক পরিবহন বিমানটি বেছে নিয়েছে। প্রাথমিকভাবে ১০টি বিমান সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং পরবর্তীতে আরও ১০টি কেনার সুযোগ রাখা হয়েছে। প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের এই চুক্তি এমব্রায়ারের জন্য একটি বড় মাইলফলক।

এমব্রায়ারের প্রতিরক্ষা ও নিরাপত্তা ইউনিটের প্রধান বস্কো দা কস্তা জুনিয়র বলেছেন, মধ্যপ্রাচ্য তাদের জন্য একটি কৌশলগত অঞ্চল এবং এই চুক্তি ওই অঞ্চলে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির নতুন সুযোগ তৈরি করবে। বর্তমানে আমিরাত মার্কিন লকহিড মার্টিনের সি-১৩০ এবং বোয়িংয়ের সি-১৭ বিমান ব্যবহার করছে।

চুক্তির আওতায় স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ সুবিধা গড়ে তোলা হবে, যা আমিরাতের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।