Web Analytics

ঈদ উপলক্ষে ফেনীতে অসহায় পরিবারের জন্য ১২০টি গরু কোরবানি দিয়েছে জামায়াতে ইসলামী। ঈদের দিন ও পরদিন এসব গরুর মাংস প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হয়। দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ডা. ফখরুদ্দিন মানিক, জেলা আমির মুফতি আবদুল হান্নান ও শহর আমির নজরুল ইসলামসহ নেতাকর্মীরা পাড়া-মহল্লায় মাংস বিতরণে অংশ নেন।

জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আ ন ম আবদুর রহীম জানান, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় সংগঠনের পক্ষ থেকে আল্লাহর নামে এসব পশু কোরবানি দেওয়া হয়েছে। জেলা আমির মুফতি আবদুল হান্নান বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং অসহায়দের পাশে থাকতে জামায়াত প্রতি বছর এমন উদ্যোগ নেয় এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।