Web Analytics

কেন্দ্রীয় যুবদল সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। জেলা যুবদলের সভাপতি হয়েছেন মোহাম্মদ মকসুদ আহমদ এবং সাধারণ সম্পাদক আবদুস সালাম টিপু। মহানগর যুবদলের সভাপতি করা হয়েছে মির্জা মোহাম্মদ সম্রাটকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন দিনার।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা কমিটিতে সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাবিবুল বাশার হাবিব।

মহানগর কমিটিতে সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদী প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হোসাইন আহমদকে। মকসুদ আহমদ ও মির্জা মোহাম্মদ সম্রাট আগে যথাক্রমে জেলা ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। দায়িত্বশীলদের ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।