Web Analytics

টাঙ্গাইলের মধুপুরে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর করে তার হাত ভেঙে দেওয়া হয়েছে এবং চারটি দোকান ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি ঘটে রোববার বিকেলে মধুপুর পৌরসভার ২নং ওয়ার্ডের জটাবাড়ী (মহিষমারা মোড়) বাজারে। আহত রফিকুল ইসলাম জানান, হাবিব, মানিক, মুক্তার, নিঝুম ও আবদুল্লাহসহ কয়েকজন তার কাছে ৯০ হাজার টাকা দাবি করে। তিনি অস্বীকৃতি জানালে তারা তাকে মারধর করে, ৭ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং দোকানের সিসি ক্যামেরা, মনিটর ও আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়া আরও তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রফিকুল টাকা দিতে না চাইলে হামলাকারীরা তার হাত ভেঙে দেয় এবং বাজারে ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। তবে অভিযুক্ত মানিক ও হাবিব অভিযোগ অস্বীকার করে বলেন, রফিকুল মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন এবং দোকান ভাঙচুরের ঘটনাটি স্থানীয়দের রাগের ফল।

মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক জানান, অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।