Web Analytics

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগালও উপস্থিত ছিলেন।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নিতে তারা আগ্রহী। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে, বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং সামরিক ও বেসামরিক পর্যায়ে একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল সম্প্রতি পাকিস্তান সফর করেছে এবং দেশটির শিক্ষা কাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেছে।

ইমরান হায়দার জানান, আগামী পাঁচ বছরে পাকিস্তান পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে, যার মধ্যে ৭৪ জন ইতোমধ্যে গেছেন। তিনি সংসদীয় পর্যায়ে সম্পর্ক জোরদারে একটি সংসদীয় গ্রুপ গঠনের প্রস্তাব দেন। বৈঠকে বিরোধীদলীয় নেতা যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তিতে পাকিস্তানের ঐতিহাসিক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।