Web Analytics

লন্ডন বারা অব নিউহ্যাম কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ফরহাদ হোসেন। লেবার পার্টির প্রার্থী হিসেবে তিনি শুক্রবার বিকেলে ঘোষিত নির্বাচনে বিজয়ী হন। ফরহাদ হোসেন ২৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মির্জাকে পরাজিত করেন, যিনি পেয়েছেন ২০ হাজার ২৩৪ ভোট। বিজয়ের পর তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই সাফল্য পুরো কমিউনিটির গর্বের বিষয় এবং তিনি সব সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করবেন।

রাজনীতির পাশাপাশি ফরহাদ হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার নির্বাচনি প্রচারণায় স্থানীয় সেবা উন্নয়ন, কমিউনিটি সম্প্রীতি এবং তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

প্রবাসী বাংলাদেশিদের অনেকেই মনে করেন, ফরহাদ হোসেনের এই অর্জন যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।