Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও বিএনপি সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব গণভোট বাস্তবায়ন নিয়ে সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ৩০ মার্চ রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন। গণভোট অধ্যাদেশ বিল বাতিলের ঘোষণার পর তিনি এই অবস্থান জানান এবং গণভোটের পক্ষে নিজের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।

রাকিব তার পোস্টে বিএনপি ও সরকারের গণভোটবিরোধী অবস্থানের সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গণভোট। তিনি প্রশ্ন তোলেন, নির্বাচনের আগে গণভোটের পক্ষে থাকা সরকারি দল এখন কেন এ বিষয়ে টালবাহানা করছে।

তিনি ঘোষণা দেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে তিনি আজীবন গণতন্ত্রের পক্ষে কাজ করবেন এবং জুলাই আন্দোলন বা গণভোটের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের প্রতিরোধ করবেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।