Web Analytics

ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিকেলে রায়টি প্রকাশ হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ গত ২৪ আগস্ট এ রায় দিয়েছিলেন।

বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে নূর উদ্দিন, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন, সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং উম্মে সুলতানা ওরফে পপির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে। ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, হাইকোর্ট নিম্ন আদালতের ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্তকে ‘মাইন্ডলেস সেন্টেন্স’ হিসেবে পর্যবেক্ষণ করেছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, বিচারক মামুনুর রশিদকে ফৌজদারি মামলা বিচার ও দণ্ড দেওয়ার কাজ থেকে অবিলম্বে সরিয়ে আনতে আইন মন্ত্রণালয়কে বলা হয়েছে। নুসরাতকে ৬ এপ্রিল আগুন দেওয়ার পর তিনি ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।