Web Analytics

ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলুর সরকারি মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্র তাঁর পরিচিতজনদের কাছে হোয়াটসঅ্যাপে টাকা দাবি করেছে। বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও তাঁর পরিচিত বিভিন্ন ব্যক্তির কাছে এমপির পরিচয়ে খুদেবার্তা পাঠানো হয়।

বার্তাপ্রাপ্ত কয়েকজন বিষয়টিকে সন্দেহজনক মনে করে টাকা না দিয়ে জাকির হোসেন বাবলুর সঙ্গে যোগাযোগ করেন। একাধিক পরিচিতজনের কাছ থেকে একই ধরনের অভিযোগ পাওয়ার পর তিনি নম্বর ক্লোনের বিষয়টি নিশ্চিত হন। এরপর নিজের ফেসবুক অ্যাকাউন্টে সতর্কতামূলক পোস্ট দিয়ে ওই নম্বর থেকে আসা কোনো বার্তায় সাড়া না দিতে সবাইকে অনুরোধ করেন।

জাকির হোসেন বাবলু বলেন, বৃহস্পতিবার দুপুরে পরিচিত কয়েকজন তাঁকে টাকা চাওয়ার বিষয়টি জানান। এরপর তিনি নম্বর ক্লোন হওয়ার কথা জানতে পারেন। তাঁর ভাষ্য অনুযায়ী, নম্বরটি প্রতারকদের হাত থেকে উদ্ধারের চেষ্টা চলছে এবং প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।