Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৯ সালে ক্ষমতা ছাড়ার আগে কিউবার সরকার উৎখাতে সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি তিনি ‘অবশ্যই বিবেচনা’ করবেন। বৃহস্পতিবার রক্ষণশীল রেডিও উপস্থাপক ও সালেম নিউজ চ্যানেলের সাংবাদিক হিউ হিউইটকে টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। কিউবাকে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ‘মুক্ত’ করার কথা ভাবছেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ক্ষমতা ছাড়ার আগেই তিনি কিউবার বিষয়টি চূড়ান্ত করতে চান।

ট্রাম্প জানান, তাঁর প্রশাসন পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি কিউবাকে কার্যত একটি ব্যর্থ দেশ হিসেবে অভিহিত করেন। পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে এবারই প্রথম কোনো সময়সীমার কথা উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি আরও বলেন, কিউবান বংশোদ্ভূত বাবা-মায়ের সন্তান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও কিউবায় এমন পদক্ষেপ দেখতে চান।

ট্রাম্প এর আগেও কিউবা সরকার উৎখাতের হুমকি দিয়েছেন। সোমবার তিনি বলেন, কিউবার পতন খুব শিগগির ঘটবে এবং যুক্তরাষ্ট্র মানবিক সহায়তার ভিত্তিতে দেশটিকে সহযোগিতা করবে। জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর ট্রাম্প প্রশাসন কিউবার ওপর কার্যত তেল অবরোধ আরোপ করে। কিউবার কর্মকর্তারা মার্কিন পদক্ষেপকে ‘সমষ্টিগত শাস্তি’ বলেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।