Web Analytics

বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে শুক্রবার সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জে তাঁর নির্বাচনী এলাকার ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনের সময় বেলা পৌনে ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়; বেলা সোয়া একটার দিকে সেখানে ভর্তি করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে মন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট নগরের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার জানান, শুক্রবার সকালে মন্ত্রী কোম্পানীগঞ্জে কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশ নেন। অসুস্থ হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত এবং বেসরকারি হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।