Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ফিলিস্তিন সংকটের সমাধান না করে বিশ্বে শান্তির কথা বলা সম্ভব নয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি ফিলিস্তিন ও গাজায় চলমান মানবিক সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ফিলিস্তিন আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের ওপর একটি ক্ষত হয়ে রয়েছে।

পেজেশকিয়ান গাজাকে বেসামরিক মানুষের দুর্ভোগ ঠেকাতে আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতার প্রতীক হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, গত কয়েক দশকে ফিলিস্তিন নিয়ে জাতিসংঘে একের পর এক প্রস্তাব গৃহীত হলেও দখলদারত্ব ও সহিংসতা অব্যাহত রয়েছে। তার মতে, দখলদারত্ব, আগ্রাসন ও অবিচার যতদিন থাকবে, প্রতিরোধও ততদিন চলবে।

গাজায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের কথা উল্লেখ করে তিনি বলেন, অব্যাহত হত্যাকাণ্ড ও ধ্বংস মানুষের প্রতিরোধের ওপর বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে। বোমাবর্ষণ ও অবরোধ দিয়ে প্রতিরোধ ধ্বংস করা যায় না বলে মন্তব্য করেন তিনি। নিজের ভূমি থেকে উচ্ছেদ বা বাড়িঘরে হামলার শিকার হলে মানুষ প্রতিরোধ করবে বলেও তিনি উল্লেখ করেন। তার বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার সমালোচনা এবং দীর্ঘদিনের সংঘাত অবসানের প্রয়োজনীয়তা গুরুত্ব পায়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।