Web Analytics

চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। রোববার সকাল ৯টায় রাজধানীর গেন্ডারিয়া সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠানটি হয়। অতিথিরা শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে কল্যাণমুখী, ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি শিক্ষার্থীদের মেধা, তারুণ্য ও উদ্যম দেশের কাজে লাগানোর আহ্বান জানান। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং মানুষের অধিকার ও মর্যাদার জন্য দাঁড়ানোর কথাও বলেন তিনি।

কলেজে ভর্তির পরের দুই বছরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে সাদ্দাম শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করার পরামর্শ দেন। বিশেষ অতিথি সাইদুল ইসলাম সফলতার সঙ্গে বিনয়ী থাকার ওপর জোর দেন। ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, ভালো ফলের পাশাপাশি নৈতিক ও মানবিক মানুষ হওয়াই প্রকৃত সফলতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ দেলাওয়ার হোসেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।