Web Analytics

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, অতীতের গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করুন, না হলে পদত্যাগের পথ খুঁজে নিন। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্যের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং গত চার মাসে ৬০০ মানুষকে হত্যা করা হয়েছে। ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও প্রশাসনে দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমে সরকার আবারও একদলীয় শাসনের দিকে এগোচ্ছে বলে তিনি মন্তব্য করেন। গাইবান্ধায় ছাত্র শিবিরের এক তরুণ নেতাকে হত্যার ঘটনাও তিনি অন্যায়ের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। তিনি দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে আহ্বান জানান এবং ঘোষণা দেন যে, অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।