জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইডিইবি) একটি আলোচনা সভায় চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দিয়েছেন। সোমবার বিকেলে অনুষ্ঠিত সভাটির শিরোনাম ছিল ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’।
হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের হামলায় এনসিপির আলিফের চোখ হারানোর প্রতিবাদে এবং তাঁর প্রতি সংহতি জানাতে পাটওয়ারী ব্যান্ডেজ পরেন বলে জানা গেছে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে এখানে (চোখে) ব্যান্ডেজটা লাগিয়েছি।’
সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ অন্যরা। শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম, জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু এবং মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুমও অনুষ্ঠানে ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।