Web Analytics

কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামি গেটম্যান মো. হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার সন্ধ্যায় বুড়িচং উপজেলার সীমান্তবর্তী শংকুচাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার তহুরা জান্নাত বিষয়টি নিশ্চিত করে জানান, অপর পলাতক আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর থেকেই র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে। গত ২১ মার্চ রাত তিনটায় কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত হন। আহত শেফালী আক্তার লাকসাম রেলওয়ে পুলিশ থানায় হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, আগামীকাল এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।