ইরানে ইসরাইলি হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পৃক্ত ফার্স নিউজ এজেন্সির বরাতে আল–জাজিরা ও রয়টার্স এ তথ্য জানিয়েছে। ঘটনাটি ইরানে ঘটেছে বলে উল্লেখ করা হলেও সুনির্দিষ্ট স্থান বা সময় জানানো হয়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরাইল দাবি করেছে, আয়াতুল্লাহ খামেনি নিজেও এই হামলায় নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এ দাবি প্রকাশ করেছেন। তবে ইরান সরকার এখনো এ বিষয়ে কোনো স্বীকৃতি বা অস্বীকৃতি জানায়নি। ইরানের তাসনিম ও মেহের সংবাদ সংস্থা জানিয়েছে, সর্বোচ্চ নেতা ‘অবিচল রয়েছেন ও রণাঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন’।
বিরোধপূর্ণ এসব প্রতিবেদনের কারণে ইরানের পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এবং তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।