Web Analytics

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের কারণে তিনদিন এবং শুক্রবারের সরকারি ছুটিসহ মোট চারদিন বন্ধ থাকার পর শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। কার্যক্রম শুরুর পর ভূটান ও ভারত থেকে এলসি পাথর আমদানি হয়। বিকেল সাড়ে চারটার মধ্যে ১৯৬ ট্রাক পাথর, আদা ও চিনি নিয়ে বন্দরে প্রবেশ করে এবং সন্ধ্যা ছয়টার মধ্যে বাকি ট্রাকগুলো পৌঁছানোর কথা জানানো হয়।

বাংলাদেশ থেকে ৭৬ ট্রাক সোয়াবিন নিল, কোটন রেম, জুটরুল ও নাসির পণ্য রপ্তানি হয়েছে। সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাংগীর আলম জানান, চারদিন পর কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিদিন ভারত ও ভূটান থেকে প্রায় ২৫০ ট্রাক পণ্য এই স্থলবন্দরে আসে, ফলে কার্যক্রম স্বাভাবিক হওয়ায় সীমান্ত বাণিজ্যে স্থিতিশীলতা ফিরবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।