Web Analytics

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন এবং প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে দলটির প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন আকরাম হোসেন, অ্যাডভোকেট হুমায়রা নুর ও আইমান রাহাত।

বৈঠক শেষে আইমান রাহাত সাংবাদিকদের জানান, বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াত ও এনসিপির ওপর সংঘবদ্ধ হামলা চালাচ্ছে, অথচ প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তিনি নোয়াখালীর হাতিয়ায় ফেরি উদ্বোধন অনুষ্ঠানে ও পরদিনের মিছিলে হামলার ঘটনাও উল্লেখ করেন। তাঁর অভিযোগ, ইউএনও ও ওসিরা নিষ্ক্রিয় থাকায় প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

এনসিপি আরও অভিযোগ করে যে, বিএনপির নেতাদের বক্তব্যে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিরপেক্ষতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার রাজনৈতিক বক্তব্য বাস্তবায়নের উদ্যোগকেও তারা আচরণবিধি লঙ্ঘন বলে উল্লেখ করে। দলটি নির্বাচন কমিশনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে আরও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।