Web Analytics

সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, গৃহায়ন ও গণপূর্ত, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে। এই রদবদলে দুইজন সচিবকে এক দপ্তর থেকে অন্য দপ্তরে পদায়ন করা হয়েছে এবং দুই অতিরিক্ত সচিব পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব মো. ওবায়দুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক পদোন্নতি পেয়ে ওই বিভাগের সচিব হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ্ জেসমিন নাহার পদোন্নতি পেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।