Web Analytics

বোর্নিও দ্বীপের সারাওয়াক রাজ্যের সেরিয়ানে ধোঁয়াশাজনিত জরুরি অবস্থা সোমবার প্রত্যাহার করেছে মালয়েশিয়া। শুক্রবার বায়ুদূষণ সংকটজনক পর্যায়ে পৌঁছানোর পর কুচিং থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণের শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, রাজা সুলতান ইব্রাহিম জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা অনুমোদন করেছেন।

তবে সারাওয়াকের ধোঁয়াশা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কয়েকটি এলাকায় বায়ুদূষণ সূচক বা এপিআই এখনো খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শুক্রবার সেরিয়ানের এপিআই ৫০০-এর সংকটসীমা অতিক্রম করে সর্বোচ্চ ৫১৯-এ পৌঁছায়। মালয়েশিয়ার নির্দেশনা অনুযায়ী, এপিআই ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক এবং ৫০০-এর বেশি হলে স্থানীয় জরুরি অবস্থা জারির সীমা ধরা হয়।

শুক্রবার রাতে ও শনিবার সকালে সেরিয়ানে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি মেলে; ধারণা করা হচ্ছে, মেঘবীজ পদ্ধতিতে বৃষ্টি ঘটানো হয়েছিল। সারাওয়াকের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ বোর্ড বলেছে, সোমবার এপিআই ২০০-এর নিচের দিকে নেমেছে। ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রার আগুনের ধোঁয়া মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনেইয়েও ছড়িয়ে পড়ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।