Web Analytics

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এক সভায় ২০২৬–২০২৭ মেয়াদের জন্য কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন নিউএজ সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান এবং কোষাধ্যক্ষ হিসেবে দৈনিক সংবাদের প্রকাশক আলতামাশ কবির। সদস্য হিসেবে রয়েছেন দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, আজাদী সম্পাদক এম এ মালেক, পূর্বকোণ সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রকাশক নাসিম মনজুর।

এই কমিটি ২০২৬–২০২৭ মেয়াদে বাংলাদেশের প্রধান পত্রিকা প্রকাশকদের প্রতিনিধিত্ব করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।