Web Analytics

সাতক্ষীরার শ্যামনগর সীমান্তের কোমরপুর এলাকা থেকে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত চার বোতল রাসায়নিক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বোতলের গায়ে উল্লেখিত মূল্য অনুযায়ী জব্দকৃত চার বোতলের মোট সিজার মূল্য ৭৮ লাখ টাকা। গত ১৬ অক্টোবর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীন শাখরা বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়।

টহলদলের নেতৃত্ব দেন নায়েব সুবেদার সাহাবুর রহমান। জব্দের পর রাসায়নিক দ্রব্যগুলো পরীক্ষা করার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া যায়, এসব দ্রব্য মূলত হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

বোতলের গায়ে লেখা তথ্য অনুযায়ী প্রতিটি বোতলের মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা। ফলে চার বোতলের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৭৮ লাখ টাকা। নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, এটি বিজিবির একটি গুরুত্বপূর্ণ ও সফল অভিযান এবং সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনীর কঠোর অবস্থানের প্রতিফলন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।