রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক অনেক সদস্যই ডিবি বা অন্যান্য বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতির মতো ঘটনা ঘটাচ্ছে। তিনি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপ শাহ মাজার সংলগ্ন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ভুয়া ডিবির সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত গাড়ি, সরঞ্জামসহ জব্দ করা হয়েছে। আরও বলেন, গ্রেফতারকৃতরা এর আগেও ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধ সংগঠিত করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চলা এসব অপকর্মের শেকড় অনুসন্ধানেও কাজ করছে পুলিশ। অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।