Web Analytics

ঢাকার সাভারের আলোচিত ‘সিরিয়াল কিলার’ ভবঘুরে সম্রাট ওরফে সবুজ শেখ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। কারা কর্তৃপক্ষ জানায়, সকালে তিনি বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, প্রায় দুই মাস আগে সাভারের একটি কমিউনিটি সেন্টারে জোড়া খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি আরও কয়েকটি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন বলে জানায় পুলিশ। মোট ছয়টি হত্যা মামলায় তাকে আসামি করা হয় এবং আদালতে হাজিরের পর থেকে তিনি কেরানীগঞ্জ কারাগারেই ছিলেন।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।