Web Analytics

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইব্রাহিম হোসেন রনি তাঁর বরাদ্দের ৪ লাখ টাকা দিয়ে শিক্ষার্থীদের জন্য ১১টি ডিপ ফ্রিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। নয়টি হল, একটি হোস্টেল ও সূর্যসেন হলের ছাত্রী ব্লকসহ মোট ১১টি আবাসিক স্থাপনায় এসব ডিপ ফ্রিজ দেওয়া হবে।

রনি জানান, ভিপি হিসেবে আপ্যায়ন, চা-নাশতা, যাতায়াত ও আনুষঙ্গিক খাতে তাঁকে ৪ লাখ টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল। তিনি এই বরাদ্দ থেকে ব্যক্তিগতভাবে কোনো অর্থ ব্যয় করেননি এবং পুরো টাকাই জমা রয়েছে বলে জানান। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রয়োজন বিবেচনায় এ অর্থ ডিপ ফ্রিজ কেনায় ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, অনেক শিক্ষার্থী বাড়ি থেকে খাবার নিয়ে আসেন, কিন্তু পর্যাপ্ত সংরক্ষণব্যবস্থা না থাকায় খাবার নষ্ট হয়ে যায় এবং তারা ভোগান্তিতে পড়েন। এর আগে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব তাঁর বরাদ্দের অর্থে পাঁচটি ছাত্রী হলে পাঁচটি ডিপ ফ্রিজ দেওয়ার উদ্যোগ নেন। ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও পাঁচটি ছাত্রী হলে পাঁচটি ডিপ ফ্রিজ দিয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।