Web Analytics

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশে চট্টগ্রাম কাস্টম হাউস ৩৭৮ কনটেইনার পণ্য নিলামে তুলেছে। ১৫ মার্চ ২০২৬ তারিখে এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সম্পূর্ণ ই-অকশন পদ্ধতিতে এই নিলাম পরিচালিত হবে। বিশেষ আদেশে ৪৯টি লটে ১৮০টি কনটেইনার এবং স্থায়ী আদেশে ৭৪টি লটে ১৯৮টি কনটেইনার বিক্রি করা হবে। আগ্রহী বিডাররা মার্চ মাসজুড়ে পণ্য পরিদর্শন করতে পারবেন এবং বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন।

নিলামে তোলা পণ্যের মধ্যে রয়েছে কেমিক্যাল, মেশিনারিজ, প্লাস্টিক স্ক্র্যাপ, আর্ট পেপার, বিটুমিন, ফেব্রিকস, হাউসহোল্ড আইটেম, গাড়ির পার্টস, ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, মেটাল স্ক্র্যাপ ও ক্রাফট লাইনার পেপারসহ নানা সামগ্রী। বিশেষ আদেশের পণ্যের জন্য কোনো সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়নি। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪ অনুযায়ী পণ্য খালাস নিতে হবে।

এনবিআর জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট কমানো, নিরাপত্তা ঝুঁকি হ্রাস, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই নিলাম কার্যক্রম পরিচালিত হচ্ছে। ই-অকশন-২/২০২৬ এর দরপত্র বাক্স ৩১ মার্চ এবং ই-অকশন-৩/২০২৬ এর বাক্স ৮ এপ্রিল খোলা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।