Web Analytics

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মজনু মিয়া (২২) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের হাটমাগুড়া কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে এবং এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির মাদারগঞ্জ উপজেলা শাখার সদস্য ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে মা মনজুরা বেগম ও ছোট ভাই রঞ্জু মিয়াকে সঙ্গে নিয়ে ধান কাটতে যান মজনু মিয়া। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত তার ওপর আঘাত হানলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।