Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানের কর্মকাণ্ড নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। ১০ এপ্রিল ২০২৬ তারিখে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরান তেলবাহী জাহাজ চলাচলে ‘খুবই খারাপ’ আচরণ করছে, যা বিদ্যমান চুক্তির পরিপন্থি। ট্রাম্প দাবি করেন, ইরান প্রণালি দিয়ে যাতায়াতকারী ট্যাংকার থেকে ফি নিচ্ছে এবং তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।

তার এই মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাত্র দুই দিন পর নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরান যদি সম্পূর্ণ, তাৎক্ষণিক ও নিরাপদভাবে হরমুজ প্রণালি খুলে দেয়, তবে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য সামরিক কার্যক্রম স্থগিত রাখবে।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালি এখনো স্বাভাবিকভাবে চালু হয়নি। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর থেকে জাহাজ চলাচল সীমিত রয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।