Web Analytics

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরজুলা ভন ডার লেয়েন যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন এবং হরমুজ প্রণালিতে চলমান সংঘাত অবিলম্বে বন্ধ করার তাগিদ দিয়েছেন। ২০২৬ সালের ২৪ মার্চ মঙ্গলবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কৌশলগত এই জলপথ বন্ধ করার ইরানের প্রচেষ্টা নিন্দনীয় এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা রোধে যুদ্ধের অবসান জরুরি।

তিনি আরও বলেন, বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি, মাইন পাতা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং প্রণালি অবরোধের যেকোনো প্রচেষ্টা ইরানকে অবিলম্বে বন্ধ করতে হবে। গ্যাস ও তেলের দামের ওপর এর প্রভাব বিশ্বজুড়ে পড়ছে, তাই আলোচনার মাধ্যমেই মধ্যপ্রাচ্যের সংঘাতের সমাধান সম্ভব।

তার এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা, বৈরুতে বিমান হামলা এবং ইরাক ও ইউক্রেনে প্রাণহানির খবর আঞ্চলিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।