Web Analytics

সরকারঘোষিত নিষেধাজ্ঞার আওতায় ৮ অক্টোবর শুরু হওয়া ২২ দিনব্যাপী ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বৃহস্পতিবার ২৯ অক্টোবর শেষ হয়েছে। বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে পরিচালিত নৌবাহিনীর এ অভিযানে অবৈধ জাল, মাছ ধরার বোট ও মা ইলিশ জব্দ করা হয়েছে, যার মোট ভিত্তিমূল্য প্রায় ৬১ কোটি ১৮ লাখ টাকা। অভিযানের লক্ষ্য ছিল জাতীয় সম্পদ ইলিশের নিরাপদ প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করা।

দেশের প্রধান নদী ও উপকূলীয় অঞ্চলে ২২ দিনে নৌবাহিনী ২১২টি অপারেশন পরিচালনা করে। এ সময় ৮৪ লাখ ২১ হাজার ৬৭০ মিটার সুতা, বিভিন্ন ধরনের ১৬৬টি নিষিদ্ধ জাল, চারটি মাছ ধরার বোট এবং ৫৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। আইন অমান্যকারীদের কাছ থেকে ছয় হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে। নয় জেলায় সাতটি জাহাজ ও কন্টিনজেন্ট দিয়ে সার্বক্ষণিক টহল ও নজরদারি চালানো হয়।

গভীর সমুদ্রে দেশি-বিদেশি ট্রলারের অবৈধ অনুপ্রবেশ এবং নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা ঠেকাতে রণতরি ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ব্যবহার করা হয়। স্থানীয় প্রশাসন, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে অভিযান চলে। জব্দ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, উদ্ধার মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং অভিযুক্ত জেলে ও বোটকে আইনি ব্যবস্থার জন্য প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেরা আজ থেকে আনুষ্ঠানিকভাবে মাছ ধরতে পারবেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।