Web Analytics

বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইসির জনসংযোগ পরিচালক আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন। সারা দেশের কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে, যদিও কিছু বিচ্ছিন্ন কেন্দ্রের চূড়ান্ত হিসাব এখনো আসেনি।

ইসি সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটের হার প্রায় ১৮ শতাংশ বেশি। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি ভালো থাকায় ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বেড়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রভিত্তিক পূর্ণাঙ্গ পরিসংখ্যান পরবর্তীতে প্রকাশ করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।