Web Analytics

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় প্রবাসী কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট সংক্রান্ত সমস্যার সমাধানে সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের শেষ পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, যাতে প্রবাসীরা তাদের অবস্থান বৈধ করতে পারেন।

এই সিদ্ধান্ত শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য, যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বছর আগে শেষ হয়েছে বা কোনো প্রতিষ্ঠানে যোগদানের ছয় মাস পরও যাদের পারমিট ইস্যু হয়নি। মন্ত্রণালয় জানিয়েছে, শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন, চুক্তিভুক্ত পক্ষগুলোর অধিকার রক্ষা এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ সতর্ক করেছে, নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন না হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নতুন প্রতিষ্ঠানের জন্য তাৎক্ষণিক ওয়ার্ক ভিসার সংখ্যা সর্বোচ্চ পাঁচটিতে সীমিত করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।